অর্ধেক ডিম দেওয়ায় আপত্তি, ধূপগুড়ির গধেয়ারকুঠিতে

Saturday, September 24, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি, কনক অধিকারী: শুক্রবার অর্ধেক ডিম নিয়ে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরচরাবাড়ি এলাকায় একটি অঙ্গয়ানারী কেন্দ্রে বিক্ষোভ দেখাল মহিলারা। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও অঙ্গনারী সেন্টারে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হচ্ছিল। কিন্তু অর্ধেক ডিম দেওযায় বাঁধের বিপত্তি। বেশ কিছু স্থানীয় মহিলা দল বেঁধে এসে অর্ধেক ডিম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে। এছাড়াও মহিলারা এই অঙ্গনারী সেন্টারের বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ তুলে। পরবর্তীতে অবশ্য অঙ্গনারী সেন্টারের কর্মী ভুল স্বীকার করলেই স্থানীয় মহিলাদের বিক্ষোভ প্রশমিত হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, অঙ্গনারী সেন্টারের নয়টার খোলার কথা থাকলেও প্রতিদিন প্রায় দশটার পরেই অঙ্গনারী সেন্টার খুলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator