চিনা আলো বয়কটের ডাক দিলো ABVP ,মাটির প্রদীপ বানানো শিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে জনজাগরন করবে ABVP

Thursday, October 24, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
23/10/2019: প্রদীপ বানিয়ে যারা আমাবস্যার রাতের অন্ধকার দূর করত। প্রযুক্তির দৌড়ে তারাই আজ অন্ধকারে। শ্যামা পূজার অমাবস্যার অন্ধকার দূর করতে কেউই কৃপন‍তা করেন না। অমাবস্যার এই ঘোর অন্ধকার কাটাতে বাড়ির বাইরে চতুর্দিকে মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখাটাও চিরাচরিত রীতি। আর এই অমাবস্যায় প্রদীপ জ্বালিয়ে অন্ধকার রাতকে আলোকজ্বল করা হয় বলেই এর নাম দীপাবলি।কিন্তু বর্তমানে ঝলমলে আলোর জায়গা করে নিয়েছে চিনা বাল্প আর এলইডি টুনি লাইট। কাজেই যারা মাটির প্রদীপ গড়ে পেটের ভাত জোগাড় করতেন তারা আজ চরম সংকটে। এমন অবস্থায় চীনের আলো বয়কট করার আবেদন জানিয়েছেন ABVP। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর আয়াম স্টুডেন্ট ফর ডেভলপমেন্ট (SFD) উদ্যোগে সারা রাজ্য জুড়ে দীপাবলি উৎসবে বাড়িতে বাড়িতে গিয়ে চাইনিজ দিব্য বয়কট করে মাটির প্রদীপ কিনে দীপাবলী উৎসব করার আহ্বান জানাবেন।SFD পশ্চিমবঙ্গ প্রদেশ কনভেনার প্রহ্লাদ বর্মন জানিয়েছেন আমরা বাংলার প্রতিটি গ্রাম গ্রাম থেকে শহরে এই জনজাগরণ করব।সাথে সাথে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের হাতে মাটির প্রদীপ তুলে দিয়ে তাদের মাধ্যমে সমাজের প্রতিটা মানুষ যাতে এই দীপাবলী উৎসব মাটির প্রদীপ কেনে এবং মাটির প্রদীপ জ্বলুক ঘরে ঘরে হাসি ফুটুক সবার মুখে সেই অনুরোধ রাখব।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator