জলপাইগুড়ি শহর সংলগ্ন কালীপূজোকে কেন্দ্র করে অবৈধ জুয়ার আসর থেকে ধৃত সাতজন

Saturday, October 26, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি:- অবৈধ জুয়ার আসর থেকে ধৃত সাতজন।ধৃতদের মধ্যে একজন স্কুল শিক্ষক,রেশন ডিলারও রয়েছেন।জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঘটনা।
কালীপূজোকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অবৈধ জুয়ার আসর চলার খবর আসছিল পুলিশের কাছে।এর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশের একটি বিশেষ দলও গঠন করে দেওয়া হয়েছে বলে দিন দুয়েক আগেই জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার অভিষেক মোদী।সেই বিশেষ দলটিই শুক্রবার মধ্যরাতে জলপাইগুড়ি শহর
সংলগ্ন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যেরহাট এলাকায় অভিযান চালায়।সেখানে বেশ বড়সড় জুয়ার আসর বসেছিল বলে অভিযোগ।বেশ কয়েকজন পালিয়ে গেলেও, সাতজনকে গ্রেফতার করে পুলিশ।জুয়ার বোর্ড থেকে উদ্ধার করা হয় নগদ ৪০হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন স্কুল শিক্ষক এবং একজন রেশন ডিলার রয়েছেন।
শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদলতে তোলা হয়।কালীপূজোকে কেন্দ্র করে এরকম অবৈধ জুয়ার আসর রুখতে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ কর্তারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator