খবরটি শুনুন
অডিও সংস্করণ
পাকিস্তানের নেতারা দাবি করেন যে চীনের সাথে পাকের সম্পর্ক হিমালয়ের থেকেও উঁচু। যদিও এটা সকলের জানা, চীন পাকিস্তানে বড়ো পরিসংখ্যার ইনভেস্ট করে রেখেছে তাই এই বন্ধুত। চীন পাকিস্তানকে কাজে লাগিয়ে তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট সম্পূর্ণ করতে চাই। যার জন্য CPEC নামক এক প্রজেক্ট ১ বছর ধরে পাকিস্তানে চালাচ্ছে চীন। যদিও এই প্রজেক্ট এখন বন্ধের মুখে। কিন্তু এতে যত ইনভেস্ট হয়েছে তার পুরোটাই পাকিস্তানকে দিতে হবে। অর্থাৎ চীন লোন হিসেবে টাকা প্রদান করে পাকিস্তানে প্রজেক্ট বানাচ্ছে। মূলত এতে লাভ চীনের হবে কিন্তু টাকা দেবে পাকিস্তান। আর এই কারণে চীন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে প্রজেক্ট যেহেতু বন্ধের মুখে তাই এবার দুই দেশের বন্ধুতে ফাটল দেখা যাচ্ছে।
