খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৩ অক্টোবরঃ বুধবার কার্সিয়াংয়ে এক অনুষ্ঠান থেকে বেলাকোবা বটতলা বাজার মার্কেট কমল্পেক্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । বেলাকোবার শিকারপুর হাটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেরর ১১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে মার্কেট কমল্পেক্স তৈরি করা হয়েছে । ১২৬ টি স্টল যুক্ত দুই তলা মার্কেট কমল্পেক্স এবং ৪২ টি হাট সেড তৈরি করা হয়েছে । প্রায় দেড় বছর আগে মার্কেট কমল্পেক্সের কাজ শুরু করে এনবিডিডি । কাজ সম্পন্ন করার পর এক সপ্তাহ আগে এনবিডিডি কে হস্তান্তর করে বরাত পাওয়া এজেন্সি ।
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মার্কেট কমল্পেক্সেটি রেগুলেটেড মার্কেট কমিটির হাতে তুলে দেওয়া হল । দুই তলা ছয়টি ভবন নিয়ে মার্কেট কমল্পেক্সে তৈরি করা হয়েছে । ১২৬ টি স্টল রয়েছে । এছাড়া হাট সেডে ৩৩৬ জন দোকান করতে পারবে । রেগুলেটেড মার্কেট কমিটির সম্পাদক দেবাঞ্জন পালিত বলেন, খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠক করে স্টল বিতরণের বিষয়টি ঠিক করা হবে । মার্কেট কমল্পেক্সেটি পরিচালনার জন্য একটি কমিটি তৈরি করা হবে । এছাড়া হাটের বর্জ্য দিয়ে গ্যাস তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করে মার্কেট কমল্পেক্সের আলো জ্বলানো হবে । বেলাকোবায় এই দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তেওয়ারি, বিধায়ক খগেশ্বর রায়, এসজেডিএ'র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় প্রমুখ ।
Video
