খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি, ২৮ নভেম্বর: দিনের বেলা ভুটানের এক গাড়ি থামিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে গাড়ি জ্বালিয়ে দিল দূস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের এনেলবাড়ি চাবাগানের কাছে। পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই দিন সকাল সাড়ে দশটা নাগাদ। ভূটানের থিম্পু এলাকার এক ব্যবসায়ী জামিয়েন রিনচেন একটি মারুতি অল্ট্রো গাড়ি চালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। তার কাছে ছিল ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ভুটানী মুদ্রায় ১০ হাজার টাকা। এলেনবাড়ি পুলিশ ক্যাম্পের কাছে রেলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় খাঁকি প্যান্ট পড়া ৫ জন দূস্কৃতি গাড়িটিকে থামায়। পুলিশ মনে করে চালক গাড়ি থামান। দুস্কৃতিরা গাড়ি চালককে ভয় দেখিয়ে গাড়িটিকে নিয়ে জাতীয় সড়ক ছেড়ে একটি কাচাঁ রাস্তায় নিয়ে যায়।সেখানে ওই ভূটানী ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে ভারতীয় টাকা ছিনিয়ে নেয় ব্যবসায়ীকে গাড়ির মধ্যে বসিয়ে গাড়িটিকে জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলেনবাড়ি ক্যাম্পের পুলিশ ও মংপং পুলিশ ফাঁড়ির পুলিশ। তারাই ব্যবসায়ীকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুস্কৃতিদের খোঁজে তাল্লাসী শুরু করেছে।