রাজগঞ্জ, ১২ নভেম্বর: রাজগঞ্জ থানার পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হল চোলাই মদ তৈরীর ঠেক। মঙ্গলবার এনজেপি এলাকার আবগারি দফতরের উদ্যোগে রাজগঞ্জের শিকারপুর চা বাগানে এই অভিযান চালানো হয়। ওই চা বাগানের গণেশ লাইন, ডিপো লাইন, ফটিঙ্গা লাইন সহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান করে প্রায় ১১০০ লিটার চোলাই মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়। এছাড়া মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে।