জলপাইগুড়ি:- মুণ্ডু কাটা চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য।

Friday, November 15, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি:- মুণ্ডু কাটা চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য।জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানের ঘটনা।

শুক্রবার বিকেলে বাগানের ১০নং সেকশনে কাজ করার সময় দেহটি দেখতে পায় শ্রমিকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড।বনাধিকারিকদের অনুমান,ধারালো অস্ত্র দিয়ে চিতাবাঘের দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে।তবে ঘটনা নিয়ে চিন্তিত
বনদফতরও। কারণ এর আগে এইরকম নৃশংস ভাবে চিতবাঘ হত্যার ঘটনা ঘটেনি বলেই দাবি তাদের।এই হত্যার সঙ্গে চোরাশিকারির দল জড়িত কি না তা নিয়েও ধন্ধ রয়েছে।এদিন বনদফতরের প্রশিক্ষিত কুকুর এনে চা বাগান এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়।দেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গরুমারা জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানিয়েছেন,ঘটনার তদন্ত শুরু হয়েছে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator