খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি, 1 নভেম্বর:-দিনভর নিখোঁজ থাকার পর,রাতে নিজের বাড়ির কুয়ো থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়ার ঘটনা।মৃত ব্যক্তির নাম সুখেন্দু চক্রবর্তী (৫৮)।শুক্রবার সকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন।রাতে বাড়ির পেছন দিকে থাকা কুয়োয় তার দেহ দেখতে পান পরিবারের লোকজন।খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় এবং দমকলে।দমকল কর্মীরা দেহ উদ্ধার করেন।ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।অকৃতদার সুখেন্দুবাবু শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।পাশাপাশি কিছুটা মানসিক অবসাদেও ভুগতেন।এখন এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,দেহটি শনিবার ময়নাতদন্ত করা হবে।এরপরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
