খবরটি শুনুন
অডিও সংস্করণ
তিতাস পাল,নিজস্ব প্রতিনিধি
জলপাইগুড়ি:-
হাতির হামলার মুখে
বনদফতরের গাড়ি।ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।জলপাইগুড়ির বানারহাট থানার হলদিবাড়ি চা বাগানের ঘটনা।বুধবার রাতে ওই চা বাগানে হাতির দল ঢুকেছে বলে খবর পেয়ে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান।ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য বনকর্মীরা গাড়ি থেকে নেমে হাতির খোঁজে যান।গাড়িতে চালক একাই ছিলেন।সেই সময় আচমকাই অন্ধকার ফুঁড়ে একটি বুনো দাতাল বেরিয়ে এসে গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।নিরস্ত্র চালক বিপদ বুঝে গাড়ি ছেড়ে দূরে চলে যান। ক্ষনিকের মধ্যেই ভাঙচুর চালিয়ে গাড়িটি প্রায় চিড়েচ্যাপটা করে দেয়
গজরাজ।ততক্ষণে আওয়াজ পেয়ে অন্যান্য বনকর্মীরা ছুটে আসেন।সম্ভবত তা টের পেয়েই দাতাল ফের চা বাগানের অন্ধকারে মিলিয়ে যায়।ঘটনার পর গাড়ি চালক ও অন্য বনকর্মীরা আতংকে রয়েছেন।
বনদফতরের পক্ষ থেকে অন্য গাড়ি পাঠানো হয়েছে বনকর্মীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য।ক্ষতিগ্রস্ত গাড়িটিও উদ্ধার করে নিয়ে আসা হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।