খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা, ২২ নভেম্বর: গোলাপি বলে আজ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ঐতিহাসিক এই ম্যাচের সাক্ষী থাকতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। গোলাপি রঙে সেজে উঠেছে কলকাতা। সব প্রতীক্ষার অবসান আজ বারোটার পর থেকেই। বেলা ১২.১০ মিনিটে এ ইডেনের ক্লাব হাউসে পা রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।১২.৩০ মিনিটে মাঠে নামবেন ভারতের অধিনায়ক বিরাট কোহিলি, বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। ১২.৫৩ মিনিটে পাশাপাশি হাসিনা মমতা। ১২.৫৪ মিনিটে বর্ডার সিকিউরিটি ফোর্স এর ব্যান্ডে দুই দেশের জাতীয় সংগীত বেজে উঠবে। ১২.৫৮ মিনিটে শেখ হাসিনা ইডেনের বেল বাজাবেন। দুপুর ১ টা থেকে ম্যাচ শুরু। এই উদ্বোধনী ম্যাচে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা।
