যুবককে ধাক্কা মেরে প্রায় দুই কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বাস।অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল মালবাজার শহরের মানুষ।

Tuesday, November 26, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তিতাস পাল,নিজস্ব প্রিতিনিধি জলপাইগুড়ি:- যুবককে ধাক্কা মেরে প্রায় দুই কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বাস।অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল মালবাজার শহরের মানুষ। ঘটনায় গুরুতর জখম ওই যুবক পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি থেকে মালবাজারে আসা একটি বাস পথ চলতি ওই যুবককে ধাক্কা দেয়।কোনোভাবে ওই যুবক আটকে যায় পেছনের চাকার সঙ্গে।সেই অবস্থাতেই বাসটি প্রায় দুই কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ।ঘটনা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা বাস থামতে বললেও চালক বাস থামাননি বলে অভিযোগ। এরপর কয়েকজন প্রত্যক্ষদর্শী পিছু ধাওয়া করে প্রায় দুই কিলোমিটার পর নিউমালে বাসটি আটকান।চালক বাস ছেড়ে পালিয়ে যান।খবর পেয়ে মালবাজার থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।যুবকের পরিচয় জানার চেস্টা করছে পুলিশ।বাসটিকে আটক করা হয়েছে।চালকের খোঁজে তল্লাশি চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator