খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৭ নভেম্বর: বেলাকোবা গ্রামীণ হাসপাতালে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার দাবিতে প্রগ্রেসিভ রুরাল ফিজিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিককে ( বিএমওএইচ ) স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়ার দাবি এবং মহাকুমা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন বিএমওএইচ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অজয় রায়, সহ-সভাপতি সত্তর আলি, সম্পাদক প্রণব কুমার দাস, সহ-সম্পাদক জীবন কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা।
বিস্তারিত শুনুন তাদের মুখ থেকে..