-জামিনে মুক্তি পেয়ে সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তৃনমূল নেতা ধরম পাসোয়ান।

Wednesday, November 20, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি:-জামিনে মুক্তি পেয়ে সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তৃনমূল নেতা ধরম পাসোয়ান।বুধবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান তিনি।মঙ্গলবার তার জামিনের আবেদন মঞ্জুর করেছিলেন জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত,গত ১৬ জুলাই জলপাইগুড়ির থানা রোডে একটি পানাশালায় অভিযান চালায় পুলিশ। সেই পানশালায় দেহব্যবসা সহ নানারকম অবৈধ কাজকারবার চলত বলে অভিযোগ। ওই পানশালার মালিক ধরম পাসোয়ান।অভিযানের দিন পানশালার ২৮জন কর্মী গ্রেফতার হন।
যদিও গা ঢাকা দেন মূল অভিযুক্ত ধরম।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কারণ
তিনি জলপাইগুড়ির সক্রিয় তৃনমূল নেতা বলেই পরিচিত।একসময় তৃনমূল এর টাউন ব্লক কমিটির পদেও ছিলেন।যদিও ঘটনার পর তৃনমূল নেতৃত্ব তার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করে।প্রায় একমাস গা ঢাকা দিয়ে থাকার পর গত ২১আগস্ট কলকাতা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।কয়েকদিন পুলিশ হেফাজতে থাকার পর তার ঠাই হয় সংশোধনাগারে।গতকাল তার গ্রেফতারির ৯০দিন পার হয়ে যায়।কিন্তু আদালতে মামলার চার্জশীট জমা পড়েনি।সেই কারণ দেখিয়েই মঙ্গলবার তার জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।বিচারক তদন্তে সহযোগীতা সহ বিভিন্ন শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।বুধবার তাকে সংশোধনাগার থেকে ছাড়া হয়।ছাড়া পাওয়ার পর ধরম পাসোয়ানের দাবি, তিনি নির্দোষ, আগামীদিনে আইনি লড়াইয়ে তা প্রমাণ হয়ে যাবে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator