খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি ৭ নভেম্বর বৃহস্পতিবার:- বেশ কয়েকটি কর্মসূচীতে যোগ দিতে জলপাইগুড়ি আসেন লকেট। প্রথমে পান্ডাপাড়া-বউবাজার এলাকায় শ্রীদয়াল হলে মহিলার মোর্চার একটি কনভেনশন করেন। এরপর বিকেলে পান্ডাপাড়া-বউবাজার থেকে পায়ে হেঁটে সমাজপাড়া মোড় পর্যন্ত একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন লকেট।মিছিলের পর সমাজপাড়া মোড়ে একটি পথসভায় হয়।সেখানে বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন লকেট।তার অভিযোগ, জাল ভোটার কার্ড করিয়ে রোহিঙ্গাদের এরাজ্যে অনুপ্রবেশ করানো হচ্ছে।
তার বক্তব্য, এরাজ্যে কৃষি, শিল্প কোনোটাই হয়নি।হয়েছে বোমা শিল্প,চপ শিল্প আর "ঢপ" শিল্প।তৃনমূল নেতামন্ত্রীরা কথায় কথায় মিথ্যেকথা বলেন, অভিযোগ বিজেপি নেত্রীর।
তার আরও অভিযোগ,মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন না,ভাবেন শুধু ভোট আর টাকার কথা।
সামনেই পুরসভা এবং বিধানসভা নির্বাচন রয়েছে।লকেট মহিলাদের একজোট হওয়ার কথা বলেন।
২০২১এ বিজেপির সরকার আসবে এবং সোনার বাংলা গড়ে দেখিয়ে দেব, দাবি বিজেপি নেত্রী লকেটের।
