মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ভোরের আলোতে অগ্নিকাণ্ড। হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া চকলেট বোমার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Tuesday, November 26, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি:- মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ভোরের আলোতে অগ্নিকাণ্ড। হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া চকলেট বোমার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জলপাইগুড়ির গজলডোবায় তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র ভোরের আলো। জায়গাটি বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া হওয়ায়, মাঝেমধ্যে সেখানে হাতির দল হানা দেয়। সোমবার রাতেও একটি হাতি ভোরের আলোতে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। খবর পেয়ে বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা হাতি তাড়াতে ঘটনাস্থলে যায়। হাতি তাড়ানোর জন্য তারা বেশ কিছু চকলেট বোমা ছোড়ে। সেই বোমা থেকেই ভোরের আলোর গাছপালায় আগুন লেগে যায় বলে অভিযোগ। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের হাত কয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রীর থাকার বাংলোটি রয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় বাসিন্দারা এবং বনকর্মীরাও আগুন নেভাতে সাহায্য করেন। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পেয়েছে মুখ্যমন্ত্রী থাকার বাংলোটি। তবে বেশ কিছু গাছপালা নস্ট হয়েছে। ঘটনায় বনকর্মীদের কাজের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি বনদপ্তর এর কোন আধিকারিক। বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তও ফোন ধরেননি।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator