রাজগঞ্জের টাকিমারিতে মঙ্গলবার থেকে শুরু হল ৭ দিন ব্যাপী রাসমেলা ও বাউল উৎসব

Wednesday, November 13, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১২ নভেম্বর: রাজগঞ্জের টাকিমারিতে মঙ্গলবার থেকে শুরু হল ৭ দিন ব্যাপী রাসমেলা ও বাউল উৎসব। এদিন সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। নব মিলন যুব সংঘ ও টাকিমারি বাজার কমিটির পরিচালনায় এবছর ২১তম বর্ষ। তবে জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়কে নিমন্ত্রণ না করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সাংসদ ডা: জয়ন্ত রায় বলেন, টাকিমারি রাসমেলার উদ্বোধনে যাওয়ার জন্য আমার কাছে কোনো নিমন্ত্রণপত্র আসেনি।
রাসমেলা কমিটির উপদেষ্টা তথা বিধায়ক খগেশ্বর বলেন, জাতি-ধর্ম এবং দলমত নির্বিশেষে রাসমেলা পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সাংসদকে নিমন্ত্রণ করা হয়েছে বলে তার দাবি। সাতদিন ব্যাপী এই বাউল উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের শিল্পীরা অংশ নিয়েছেন। এটা সম্প্রীতি উৎসব।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator