খবরটি শুনুন
অডিও সংস্করণ
পিনাকী শীল,নিজেস্ব প্রতিনিধি জলপাইগুড়ি:-
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা,"দিদিকে বলো"তে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।অবশেষে কোনো সুরাহা না পেয়ে সোমবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
এদিন সকাল থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন ঝা বাড়ির মোড় বেশ কয়েক ঘন্টা অবরোধ করে রাখেন সংলগ্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রাহুত বাগান থেকে থেকে মোহিতনগর স্কুল পর্যন্ত সংযোগকারী একটি রাস্তার অনেকটাই অর্ধনির্মিত। এসজেডিএর তরফে কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন
তাও বন্ধ হয়ে আছে।চলাচল করা দায় হয়ে পড়েছে ওই সড়কে।প্রশাসনের বিভিন্ন স্তরে জানানোর পরেও কাজ না হওয়া দিদিকে বলো তে ফোন করে অভিযোগ জানান এক বাসিন্দ।তাতেও কোনো লাভ হয়নি।শেষ পর্যন্ত সোমবার সকাল নয়টা ঝা বাড়ি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা।এর জেরে ব্যাপক যানজট তৈরি হয় ওই সড়কে।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে।কিন্তু বাসিন্দারা সড়ক নির্মাণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলবে না বলে হুশিয়ারি দেয়।বেলা ১টা পর্যন্ত অবোরধ চলে।এরপর পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপের আশ্বাস দিলে অবোরধ ওঠে।