রাজগঞ্জে উত্তর মন্ডল বিজেপির তরফে শহীদ স্মরণসভার আয়োজন

Thursday, December 12, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১১ ডিসেম্বরঃ রাজগঞ্জের মিলনপল্লিতে বুধবার দুই শহীদের স্মরণসভা করল বিজেপি।শহীদ মানিক মন্ডল এবং পদ্মলাল সরকারের স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন করা হয়।




সংগঠন সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে ভোটের ময়দানে একদিকে সিপিএম এবং অন্যদিকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জোট ছিল।ওই বছরের ১১ ডিসেম্বর রাজনৈতিক সংঘর্ষে দুই জনের  মৃত্যু হয়।

মিলনপল্লি পুলিশ ফাঁড়ির পাশে তাদের শহীদ বেদী করা হয়।বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের জোট ভেঙ্গে গেলেও প্রতিবছর উভয় দলই শহীদ দিবস পালন করত।তবে এবছর বিজেপির তরফে স্মরণসভার আয়োজন করা হয়। 

স্মরণসভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক দীপেন প্রামানিক, জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী, দেবাশীষ চক্রবর্তী, রাজগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন, দক্ষিণ মন্ডলের সভাপতি বিধান ঝা, উত্তম রায় এবং শহীদ মানিক মণ্ডলের স্ত্রী দেবীবালা মন্ডল এবং পদ্মলালের স্ত্রী আরতি সরকার।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator