খবরটি শুনুন
অডিও সংস্করণ
তিতাস পাল, জলপাইগুড়ি: এটিএম লুঠের ঘটনায় ধৃত আইনজীবী! সাথে ওই আইনজীবীর ভাই এবং অন্য আরেক দুষ্কৃতিকেও গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গত সোমবার জলপাইগুড়ি শহরের বেগুনটারী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুঠ হয়।তার তদন্তে নেমে প্রথমে বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই জলপাইগুড়ি শহরের বাসিন্দা ওই আইনজীবী, তার ভাই এবং ইসলামপুর থেকে আরও দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার গভীর রাতে।আজ,শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে
