এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু।অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।মদের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ।

Sunday, December 08, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

জলপাইগুড়ির দুধিয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক রতন দাস প্রতিবেশী হরিদাস পালকে পাঁচমাস আগে এক লক্ষ কুড়ি হাজার টাকা ধার দিয়েছিলেন।কিন্তু বারবার তাগাদা দেওয়া স্বত্তেও হরিদাস পাল সেই টাকা ফেরত দিচ্ছিল না বলে অভিযোগ।এরপর ১৯ডিসেম্বর রাতে হরিদাসবাবু রতনবাবুকে বাড়িতে ডেকে নিয়ে মদের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়ান।বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়ে।২০ডিসেম্বর তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে শিলিগুড়ি নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় ফের গত পরশু তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।আজ,রবিবার সকাল ১১টা নাগাদ তার মৃত্যু হয়।

এরমধ্যে ৪ডিসেম্বর থানায় হরিদাস পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে রতনবাবুর পরিবার।তাদের অভিযোগ, মদের সঙ্গে বিষ মিশিয়ে রতনবাবুকে খাওয়ানো হয়েছিল।সেদিনই হরিদাস পালকে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে।আপাতত তিনি জলপাইগুড়ি সংশোধনাগারে রয়েছেন।এদিন রতনবাবুর মৃত্যুর পর বিষয়টি থানায় জানিয়েছে তার পরিবার।
অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তার কড়া শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator