দেহ উদ্ধারে চাঞ্চল্য পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য। JalpaiguriTimes

Thursday, December 12, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পিনাকী শীল জলপাইগুড়ি:-পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য। জলপাইগুড়ির বালাপাড়ার ঘটনা।মৃতের নাম ক্ষিতিশ মণ্ডল(৫২)।তিনি জলপাইগুড়ির বিবেকানন্দপল্লীর বাসিন্দা।বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে বালাপাড়ার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।
তার পরিবার সূত্রে জানা গিয়েছে,বুধবার বিকেল পাঁচটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন।তারপর আর ফেরেননি।এদিন দুপুরে তার বাড়ি থেকে অনেকটা দূরে একটি পুকুরে তার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এটি নিছক দুর্ঘটনা, নাকি তাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের লোকেরা।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator