কন্ডোমে জল ভরে দিল্লির এই গাছে পূজা করলেই ৬ মাসের মধ্যে ভালোবাসার মানুষ জুটে যায়!

Friday, February 07, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সামনের মাসেই আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিক প্রেমিকাদের প্রেমের দিন, ভালোবাসার দিন। নিজের পছন্দের মানুষটির সঙ্গে এই দিনটি কাটাতে চায় সবাই। কিন্তু কিছু কিছু মানুষের ভাগ্যে পছন্দ করলেও মানুষ জোটে না। তাদের অপেক্ষা করেই দিন কাটাতে হয়। তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজে রয়েছে এমন একটি বাবলা গাছ যেটির নিচে দাঁড়িয়ে প্রার্থনা করলে জুটে যাবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাও ছয় মাসের মধ্যে।
এমনটাই বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। এই গাছটিকে তারা ‘ভার্জিন ট্রি’ বলেও ডাকে। কিভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বিশ্বাস এল তা বলা মুশকিল তবে এই গাছের নিচে যে সমস্ত ছেলে মেয়েরা প্রার্থনা করে তারা ছয় মাসের বেশি সিঙ্গেল থাকে না এমনটাই নাকি ঘটে আসছে কিছু বছর ধরে। ১৪ ই ফেব্রুয়ারি এই গাছটিকে রীতিমত পুজো করা হয়। গাছটির মধ্যে বেলুন এবং কন্ডোম ফুলিয়ে তাতে জল ভরে সাজিয়ে ছাত্র-ছাত্রীরা পুজো করে। তাহলে আপনিও যদি প্রেমহীনতায় ভোগেন তাহলে আর দেরি না করে চটপট চলে আসুন ‘ ভার্জিন ট্রি ‘ র নিচে এই 14 ই ফেব্রুয়ারি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator