বাতিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের শিক্ষামূলক ভ্রমণ

Friday, March 13, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

শিলিগুড়ি, ১৩ মার্চঃ করোনা আতঙ্কের জেরে বাতিল করা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের শিক্ষামূলক ভ্রমণ।দেশজুড়ে করোনা আতঙ্ক, এই কারণেই ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগের ডিন ডঃ সঞ্চারী রায় মুখার্জী বলেন, গোটা দেশজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে মানুষ।একাধিক বিভাগের এলাকা পর্যবেক্ষণ ও শিক্ষামূলক ভ্রমণ ছিল।ইতিমধ্যেই তা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ইউজিসি এর নির্দেশিকা পেয়েছি।সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।করোনা ভাইরাস এর মোকাবেলা করতে আমরা বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator