সোমবার থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ জারি!

Saturday, March 14, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কলকাতা, ১৪ মার্চঃ করোনা আতঙ্কের জের। আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এক্ষেত্রে সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে।এর আগেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে খড়গপুর আইআইটি। এদিন পর্যন্ত কোনও ক্লাস অথবা সেমিনার কিছুই করা হবে না। এদিন সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি এদিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবং পরীক্ষা। এমনকি হস্টেলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সমস্ত অনুষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। ৩১ মার্চের পর পরবর্তী নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত পড়ুয়াদের হস্টেলে ফিরতে মানা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator