খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৯ মার্চ: করোনার ভয়াবহতা নিয়ে রাজ্য, দেশ এবং সারা বিশ্ব উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবাইকে অনুরোধ করেছেন বাড়ি থেকে বের না হতে। অতি প্রয়োজন হলে কেউ বের হতে পারেন, তবে সামাজিক দূরত্ব ( ১ মিটার ) অবশ্যই বজায় রাখতে হবে।
তবুও অনেকের মধ্যে ডোন্ট কেয়ার মনোভাব। সচেতনতার বড়ই অভাব। রাজগঞ্জ বাজারের এই জটলা তারই প্রমাণ করে। কিন্তু রাজগঞ্জে রয়েছে বিডিও অফিস, ঢিলছোঁড়া দূরত্বে রাজগঞ্জ থানা। বিশিষ্ট ব্যক্তিদের বসবাস রাজগঞ্জ বাজার এলাকায়। তারপরও রাজগঞ্জ বাজারের এই চিত্র দেখে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।