করোনা রুখতে ‘ঘরের জানালাগুলো খোলা রাখুন’, নতুন দাওয়াই মমতার

Monday, March 16, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
 করোনা রুখতে এবার অভিনব দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সরকারি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “আপনারা ঘরের জানালাগুলো খোলা রাখুন। যেখানে এসি আছে সেখানেও জানালা খোলা থাক। আমি শুনেছি জানালা খোলা থাকলে অনেক ভাইরাস বেরিয়ে যায়।”করোনা মোকাবিলায় শুরু থেকেই তৎপর রাজ্য সরকার। দিন তিনেক আগেও করোনা নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিন মুখ্যমন্ত্রী কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচার পরামর্শ দেন। যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। এদিন আরও একটি অদ্ভুদ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মমতাকে প্রশ্ন করা হয় সরকারি কর্মীদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটা বিভাগকে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাঁরা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ঢুকবে, এবং বেরিয়েও হাত ধোবে। সেই সঙ্গে ঘরের জানালা-দরজা খোলা রাখতে হবে।দরজা-জানালা খোলা থাকলে অনেক সময় ভাইরাস বেরিয়ে যায়। আমি জানিনা। এটা আগেকার দিনের লোকেরা বলে।”
সৌজন্যে: সংবাদ প্রতিদিন 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator