মিলল কলকাতায় করোনা আক্রান্ত, প্রথম রাজ্যে এই

Tuesday, March 17, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কলকাতায় প্রথম করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলল। ইংল্যান্ড ফেরত তরুণের শরীরে মিলল ভাইরাস। ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ১৭৭।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টাইনে। ওই তরুণ আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই তরুণ। হাসপাতাল সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (নাইসেড)-এ তরুণের লালারসের নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসে। সেই রিপোর্টে জানা যায় তা পজিটিভ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator