মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১লক্ষ ১৫ হাজার টাকা দিলেন বিধায়ক খগেশ্বর রায়

Thursday, March 26, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ,২৬ মার্চঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১লক্ষ ১৫হাজার টাকা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।বৃহস্পতিবার তিনি বেলাকোবায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তার বিধায়ক তহবিল থেকে ১ লক্ষ টাকা এবং শিক্ষকতা পেনশনের থেকে ১৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক জমা দেন।


 
খগেশ্বর রায় জানান, গোটা দেশ ও রাজ্য করোনা ভাইরাসের কারণে এক খারাপ সময় মধ্যে দিয়ে যাচ্ছে। এই খারাপ সময় মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ভাবে লড়াই করছেন। আমি ২০১১ সালে প্রাথমিক শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। 

সেই পেনশন থেকে ১৫,০০০ টাকা এবং জেলা শাসকের সঙ্গে কথা বলে আমার বিধায়ক তহবিল থেকে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছি। আমি চাই এই অবস্থায় সবাই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator