লকডাউনেও পাশে দাঁড়ালেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা

Friday, March 27, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৭ মার্চঃ লকডাউনের জেরে গৃহবন্দী বনবস্তির গরীব পরিবারদের সাহায্য দিলেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।এদিন ২০টি গ্রামের ৬০০ পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।

রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, রাজগঞ্জ ব্লকের বনবস্তির শ্রমিক পরিবারগুলি লকডাউনের জন্য কাজে যেতে পারছে না।তাঁদেরকে অভাব ঘিরে ধরেছে।বনবস্তির যৌথ বন পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে বনবস্তির ২০টি গ্রামের ৬০০ পরিবারকে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যেককে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সোয়াবিন এবং ২ কেজি করে আলু দেওয়া হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator