খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৩১ মার্চ: গোটা রাজগঞ্জ এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করার পাশাপাশি, দুস্থ গরিব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজগঞ্জ পুলিশ।এমনকি রাজগঞ্জ বাজার বেলাকোবা বাজার সহ বিভিন্ন বাজারের পদের রান্না করা খাবার দিলি করেছে রাজগঞ্জ পুলিশ। এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন জলপাইগুড়ি সদর সার্কেল সি আই দীপোজ্জল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা, বেলাকোবা ফাঁড়ির ওসি সুব্রত সাহা।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি সদর সার্কেল সি আই দীপোজ্জল ভৌমিক বলেন, বন্ধ চা বাগান গলির মানুষগুলো এমনিতে চরম দুর্দশায় রয়েছে তার উপর করোনা ভাইরাস এর ফলে গোটা দেশে লকডাউন ঘোষিত হওয়ায় চরম কষ্টে করেছেন তারা।
তারা যারা পুলিশে চাকরি করেন সবাই আর্থিক সাহায্য করে এইসব চা বাগানের দুস্থ মানুষ এবং রাজগঞ্জ এলাকার দুস্থ মানুষদের হাতে তারা চালডাল সাবান এবং রান্না করা খাবার তুলে দিচ্ছেন।তিনি বলেন এই কাজে করতে গিয়ে তারা লক্ষ্য করেছেন রাজগঞ্জ বাজার সহ অন্যান্য বড় বড় বাজারগুলোর সমস্ত খাবারের দোকান বন্ধ থাকার ফলে বাজারের পথ কুকুরগুলো আর খাবার পাচ্ছে না।
পথ কুকুরগুলোর দুর্দশা দেখে তারা গত তিনদিন ধরে তাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছেন। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছে রাজগঞ্জ বেলাকোবা সহ সমস্ত ব্লকের সাধারণ মানুষ।