পলাতক সন্দেহভাজন করোনা আক্রান্তকে নিয়ে বিপাকে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর

Friday, March 20, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

করোনা আক্রান্ত হয়েছে, এই সন্দেহে এক যুবককে খুঁজছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। বাংলাদেশ সীমান্ত চ্যাংরাবান্ধায় আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত ওই যুবক জলপাইগুড়ি শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই যুবক বৃহস্পতিবার করোনার লক্ষণ নিয়ে জেলা টিউবার কিউলেসিস সেন্টারে ডাক্তার দেখাতে আসে। চিকিৎসক রোগীর পরীক্ষার এবং কেস হিস্ট্রি শোনার পরেই করোনা সন্দেহ করেন। এরপর রোগীকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। কিন্তু তারপরেই সেই রোগী ইউনিট থেকে পালিয়ে যায় বলে। এদিকে এই খবর ছড়িয়ে পরতেই জলপাইগুড়ি শহরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, ওই রোগী চিকিৎসককে জানায় তার কয়েকদিন থেকেই জ্বর, কাশি এবং মাথা ব্যথা। এর পরে তাকে কোথাও ঘোরার ইতিহাস থাকার বিষয়ে জিজ্ঞাসা করতেই সে জানায় কিছুদিন আগে কয়েকজন চিনা বন্ধুদের সাথে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল। শুধু তাই নয় ওই বন্ধুদের মধ্যে একজন করোনা পজেটিভ সেই কথাও জানিয়েছে সে।
এদিকে এই বিষয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক বলেন, ‘ওই যুবককে খোঁজার চেষ্টা চলছে। এই বিষয়ে দরকার পড়লে পুলিশের সাহায্য নেওয়া হবে’।
সূত্র: উত্তরবঙ্গ সংবাদ 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator