ভোটার কার্ডে নিজের পছন্দমতো রঙিন ছবি এবার দিতে পারবেন

Tuesday, March 17, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

Image: Google
আমূল বদলে যেতে চলেছে দেশের নাগরিকদের ভোটার কার্ড। এতদিন ভোটার কার্ড মানেই নিজের সাদা কালো গোমড়া মুখের একটি ছবির কথা মনে পড়তো সকলের। এই নিয়ে নয়া প্রজন্মের অভিযোগের ও শেষ ছিলনা। শুধু তাই নয়, কার্বন কালির দাগ সেই ছবির ওপর পড়ে তাকে আরো বিকৃত করে তুলতো। অনেকে সেই কার্ড সর্বসমক্ষে দেখাতেও লজ্জা পেতেন তবে সেই দিন এবার শেষ হতে চলেছে। এবার থেকে ভোটাররা নিজেদের রঙিন পছন্দমতো ছবিই দিতে পারবেন ভোটার কার্ডে। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায়। প্লাস্টিকের কোটিন যুক্ত ডিজিটাল এই ভোটার কার্ডে আপনি আপনার নিজের পছন্দমতো রঙিন পাসপোর্ট সাইজ ছবি দিতে পারবেন। শুধু কোনো চশমা, টুপি বা কিছু পড়ে মুখের কোনো অংশ ঢেকে থাকলে হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে খুশি রাজ্যের নয়া প্রজন্মের ভোটার রা। রাজ্যের ২১ লক্ষ নতুন ভোটার এমন ভোটার কার্ড পেলেও পুরানো ভোটারদের জন্য রয়েছে সুখবর। মাত্র ২৫ টাকা দিয়ে ৮ নম্বর ফর্ম ফিল আপ করলেই তারাও নিজেদের রঙিন ফটোযুক্ত ডিজিটাল ভোটার কার্ড পাবেন। সংশ্লিষ্ট ভোটার কার্ডে থাকবে বারকোড। যা স্ক্যান করলেই ওই ব্যক্তির সমস্ত তথ্য চলে আসবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator