করোনা-সন্দেহে ভর্তি, রিপোর্ট আসার আগেই হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

Thursday, March 19, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

হাসপাতালের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবক। দিল্লির সফদরজং হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা।

জানা গিয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। কিন্তু তার আগেই আত্মহত্যা করেছেন ওই যুবক।

জানা গিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ওই যুবককে। কিন্তু আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে সটান ঝাঁপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন ওই যুবক। আটতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তাঁর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator