স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন নির্ভয়ার চার অপরাধীর পরিবার

Tuesday, March 17, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নির্ভয়ার ৪ দোষীর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন। চিঠিতে তারা জানিয়েছেন, ‘আমরা আপনাকে এবং নির্ভয়ার মা-বাবার কাছে অনুরোধ করছি আমাদের স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্রহণ করতে। ভবিষ্যতে ভারতে যাতে নির্ভয়ার মতো এমন কোনও অপরাধ না হয় এবং আদালতকে যাতে একসঙ্গে এতজন অপরাধীকে ফাঁসিতে চড়াতে না হয়, তা সুনিশ্চিত করতেই আমাদের এই অনুমতি দেওয়া হোক। আমাদের দেশে মহাপাপীদেরও অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। এমন কোনও অপরাধ নেই যার ক্ষমা হতে পারে না। প্রতিশোধে কখনও ক্ষমতা জাহির করা যায় না। ক্ষমাতেই রয়েছে আসল শক্তি।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator