করনার আতঙ্কের মাঝে এক ব্যক্তির মৃত ঝুলন্ত দেহ উদ্ধার বেলাকবায়।

Wednesday, March 25, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৫ মার্চ: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বেলাকোবায়। বুধবার সকালে শিকারপুর হাটের মধ্যে মার্কেট কমপ্লেক্সের শেডের নিচে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কেশব সাহা ( ৭৫ )। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি খুব গরিব। অনেক বছর থেকে তার এক ছেলেকে নিয়ে শিকারপুর হাটের সরকারি শেডে থাকতেন। টুকটাক সবজির ব্যবসা করে অনেক কষ্টে সংসার চলত তার। কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। এদিন ছিল হাটবার। সকালেও তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। হঠাৎ হাটের একটি শেডের মধ্যে তার ঝুলন্ত দেহ স্থানীয়দের নজরে পড়ে। করোনা আতঙ্কের মাঝে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শিকারপুর হাট থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator