নতুন জবকার্ড এবং প্রত্যেক জবকার্ডধারীকে কাজের দাবিতে ডেপুটেশন

Tuesday, March 17, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১৭ মার্চঃ নতুন জবকার্ড এবং প্রত্যেক জবকার্ডধারীকে কাজ দেওয়ার দাবিতে রাজগঞ্জের বিডিও কে স্মারকলিপি দিল তৃণমূলের এসসি এসটি ওবিসি সেল । মঙ্গলবার রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে পথসভা করার পর স্মারকলিপি দেওয়া হয় । সংগঠনের অভিযোগ, প্রত্যেক জবকার্ডধারীকে ১০০ দিনের প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে না ।
১০০ দিন কাজ দেওয়ার নিয়ম থাকলেও তা অধিকাংশ জবকার্ডধারী পাচ্ছেন না । এছাড়া অনেক গরিব পরিবার এখনও জবকার্ড পায়নি । তাঁদেরকে অবিলম্বে কার্ড দেওয়ারও দাবি করা হয় । বিডিও এন সি শেরপা বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন । এদিন সংগঠনের জলপাইগুড়ি জেলা ও রাজগঞ্জ ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator