খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ,১৮ মার্চঃ বিয়ের বৌভাতের রাতেই গ্রামে হাতির হানা, তাই ভয়ে নাজেহাল অবস্থা নববধূর, তাই আর শ্বশুরবাড়িতে থাকতে চাননা নববধূ মিনতি রায়। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের ললিতাবাড়ি গ্রামে, দু'দিন আগে রাজগঞ্জের ললিতাবাড়ির বিশ্বজিৎ রায়ের সঙ্গে বিয়ে হয় হলদিবাড়ির মিনতি রায়ের। গতকাল রাতে ছিল বৌভাতের অনুষ্ঠান বিশ্বজিৎ রায়ের বাড়িতে।
রাতে এলাকায় হাতির হানা দেওয়ায় ভয় পেয়ে যান মিনতি রায়। তাই তিনি শ্বশুরবাড়িতে থাকতে চান না, ঘটনাটি শুনে আজ সকালে সেখানে যান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। মিনতি রায়কে বুঝিয়ে শ্বশুরবাড়িতে থাকতে রাজি করান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। অন্যদিকে হাতির হামলায় যে দুটি ঘর ভেঙে যায়, সেই দুটি ঘর মেরামত করার জন্য কিছু আর্থিক অনুদান করেন, পাশাপাশি তাদের খাবারের জন্য কয়েক বস্তা চাল দেন। এছাড়া পরবর্তীতে সাহায্য করার আশ্বাস দেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। ।