শিলিগুড়িতে নিজের বিবাহিতা মেয়েকেই লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক পিতা

Thursday, March 05, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি: নিজের স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় অনেকদিন আগেই। একমাত্র মেয়ে থেকে যায় বাবার কাছে। মেয়েকে লালন পালন করে বিয়েও দিয়েছেন, কিন্তু বিবাহিত মেয়েকে জামাইয়ের বাড়ি থেকে ফিরে এনে ক্রমাগত সাত মাস ধরে যৌন নিপীড়ন চালিয়েছেন দীপঙ্কর দাস নামে এক ব্যক্তি। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিবাহিত মেয়ে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডে। সূত্র মারফৎ জানা গেছে, মেয়ের জামাই ঠিক মতো কাজ করতে পারে না। তাই মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন ঐ বাবা। বাড়িতে নিয়ে আসার পরেই মেয়ের ওপর লাগাতার ধর্ষণ ও নির্যাতন চালাতে থাকেন অভিযুক্ত পিতা বলে অভিযোগ। এমনকি এই ঘটনা বাইরে প্রকাশ করলে মেয়েকে প্রাণে মারার হুমকি দেন সেই বাবা। নির্যাতিতার অভিযোগ, তার বাবার এই কুকর্মের পেছনে তার ঠাকুরমা, পিসি এমনকি কাকার প্ররোচনা ছিল।
অভিযোগকারী যুবতির কাছ থেকে জানা গেছে, উত্তর ২৪ পরগণার বসিরহাটে তার বিয়ে হয় সাত মাস আগে। জামাই ঠিক মত কাজ করেনা এই অজুহাতে তাকে বাড়ি আনা হয়। বাড়িতে আনার পরেই নিজের জন্মদাতা পিতা যৌন নির্যাতন চালায় তার ওপর। ঘটনার প্রতিবাদ করলে ঐ যুবতিকে মারধর করা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর সে তার মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আজ এই ঘটনায় শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত আশির পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ঐ নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপঙ্কর দাস নামের ঐ ব্যক্তিকে নিরঞ্জন নগর থেকে গ্রেপ্তার করে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator