খবরটি শুনুন
অডিও সংস্করণ
সম্প্রতি উত্তরাঞ্চলে ঘটে গেল এমন এক ঘটনা যা আচ্ছা আচ্ছা সিনেমার গল্পকে হার মানিয়ে দেবে। সম্প্রতি উত্তরাঞ্চল থেকে ধরা পড়েছেন এক মহিলা যিনি এখনো অবধি বিয়ে করেছেন মোট ৬৫ বার এবং প্রতিবারই ফুলশয্যার রাতে বরের সমস্ত গয়না এবং টাকা নিয়ে সে চম্পট দিয়েছে।
ধনৌরির বাসিন্দা অশোক কুমারের সাথে বিয়ে হয় পূজা নামের এক যুবতীর। পূজা খুব গরিব ঘরের মেয়ে হওয়ায় অশোকের থেকে আগাম ৫০,০০০ টাকা সে ধার হিসেবে নয় বিয়ের জন্য। এরপর রোশানাবাদের এক কোর্টে পূজা এবং অশোকের বিয়ে হয়। বিয়েতে মহেন্দ্র পাল নামের এক ব্যক্তিকে পূজার নকল বাবা সাজিয়েও আনা হয়। এর পর ফুলশয্যার রাতে অশোক দেখে তার সমস্ত টাকা এবং সোনা দানা নিয়ে নতুন বউ উধাও।
এরপর অশোক পুলিশে অভিযোগ জানালে রাজস্থান থেকে গ্রেফতার হয় পূজা যার আসল নাম রিতা এবং তার আসল স্বামীর নাম মুকেশ। এরকম ভাবে সাজানো বিয়ে করে সে বহু পুরুষকে ঠকিয়েছে এবং রাজস্থানেও সে একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
