করোনা আতঙ্কের মধ্যেই কলকাতায় সোয়াইন ফ্লু আক্রান্ত ১১, রাজ্যে ১৩

Friday, March 13, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
করোনা আতঙ্কের মধ্যেই ভারতে নতুন করে হানা দিয়েছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুর সংক্রমণে ইতিমধ্যে ১১ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর আগে, কলকাতায় মেটিয়াবুরুজের একই পরিবারের ৬ জনের দেহে সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার (১৩ মার্চ) নতুন করে সেই পরিবারেই আরও একজনের দেহে সোয়াইন ফ্লু-র সংক্রমণ ধরা পড়েছে। 

একইসঙ্গে পার্কসার্কাসে একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এক শিশু চিকিৎসাধীন রয়েছে। এর পাশাপাশি, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালেও দুই শিশুসহ এক নার্স সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ওই নার্স মণিপুরের বাসিন্দা। ১০ মার্চ থেকে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে চিকিৎসাধীন দুই শিশুর মধ্যে একজন হুগলির নবগ্রামের বাসিন্দা। বয়স ১০ বছর। আর দ্বিতীয় শিশুটি ওড়িশার বালাসোর থেকে এসেছে। যার বয়স ২ বছর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator