করোনা আক্রান্ত ভারতীয়দের মধ্যে সেরে উঠেছেন ১৪ জন, আশঙ্কার মধ্যেও আশার আলো

Wednesday, March 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভারতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী এই মুহূর্তে দেশে ১৪৭ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক। মৃত্যু হয়েছে ৩ জনের। কিন্তু এর মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। এই ১৪৭ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী যে ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে ৫ জন উত্তরপ্রদেশ, ৩ জন কেরল, ৩ জন রাজস্থান, ২ জন দিল্লি ও ১ জন তেলঙ্গনার বাসিন্দা। ইতিমধ্যেই এই ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তাঁদের উপর নজর রাখা হচ্ছে। সুস্থ হয়ে ওঠার পর থেকে দ্বিতীয়বারের জন্য আর করোনা ভাইরাসের জীবাণু তাঁদের শরীরে পাওয়া যায়নি বলেই খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, “প্রথমে যখন কারও শরীরে করোনা ভাইরাসের জীবাণু প্রবেশ করে তখন তাকে আইসোলেশন করে রাখা হয়। তারপর পর্যবেক্ষণে রাখার পর ১৪ দিনের মাথায় আর একবার পরীক্ষা করে দেখা হয়। তখন যদি তার শরীরে করোনা ভাইরাসের জীবাণু আর না পাওয়া যায়, তখন পরের দিন ফের একবার তার শরীরে পরীক্ষা করে দেখা হয়। দ্বিতীয় দিনেও যদি তার শরীরে করোনার জীবাণু না পাওয়া যায় তাহলে তাকে করোনা মুক্ত বলে ধরে নেওয়া হয়। তারপর তাকে ছাড়া হয়।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator