খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতার আরও এক যুবকের দেহে ধরা পড়ল করোনাভাইরাস! প্রথম যুবকের মতোই তিনিও লন্ডন থেকে শহরে ফিরেছেন বলেই জানা গিয়েছে। তবে ফেরার সময়ে তাঁর কোনও উপসর্গ ছিল না, বিমানবন্দরের থার্মাল স্ক্রিনিংয়েও অসঙ্গতি ধরা পড়েনি। কয়েক দিন পরে ঠান্ডা লাগা ও অন্যান্য উপসর্গ দেখা দিলে বেলেঘাটা আইডিতে যান তিনি। পরীক্ষার জন্য তাঁর লালারস পাঠানো হয় নাইসেডে (ন্যাশনাল ইনস্টিটিউট অব এন্টেরিক অ্যান্ড কলেরা ডিজ়িজ়)। সেই রিপোর্টই পজ়িটিভ এসেছে, রিবারিক সূূত্রের খবর, গত শুক্রবার অর্থাৎ ১৩ মার্চ লন্ডন থেকে শহরে ফেরেন ওই তরুণ। তখন কোনও অসুবিধা না হলেও দিন কয়েক পরেই জ্বর এবং সর্দি-কাশি হয় তাঁর।