খবরটি শুনুন
অডিও সংস্করণ
ময়নাগুড়ি ও ধুপগুড়ি গ্রামীন হাসপাতাল পরিদর্শনে জলপাইগুড়ির সাংসদ
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ২৮ মার্চ : করোনা ভাইরাসকে রুখতে লকডাউন ঘোষণা করেছেন সরকার। সেই সময় হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়। শনিবার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এসে তিনি চিকিৎসক এবং কর্তব্যরত নার্সদের সাথে দেখা করেন। এর পাশাপাশি হাসপাতালে আগত সাধারণ মানুষদের সাথে কথা বলেন। তাদেরকে তিনি বলেন কি করে সচেতন থাকা যায়।
এছাড়াও তিনি এদিন সরকারি প্রোটোকল সম্পর্কে বলেন। ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে সাধারণ মানুষদের অবগত করেন সাধারণ জ্বর সর্দি কাশি হলে প্রাথমিক ভাবে ডাক্তারের পরামর্শ নেওয়ার। এদিন ময়নাগুড়ি গ্রামীন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ধূপগুড়ি হাসপাতাল যান।