খবরটি শুনুন
অডিও সংস্করণ
নাসা-র বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে৷ যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে মানবসভ্যতা শেষ হবে৷পৃথিবী ধ্বংস হতে পারে৷ এই খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ তবে এ বার সতর্ক করল খোদ মার্কিন গবেষণা সংস্থা নাসা৷ মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে৷ তা ঘটলে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা৷ব্রিটেনের এক্সপ্রেস নিউজ-এর খবর অনুযায়ী, নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি আয়তনে ৪ কিলো মিটার৷ ৩১ হাজার ৩২০ কিমি প্রতি ঘণ্টায় এগিয়ে আসছে৷ এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল
পৃথিবীর কাছে চলে আসবে৷ নাসা জানাচ্ছে, পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি৷ কোনও ভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানব সভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হবে৷ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস-এর কথায়, 'ছোট ছোট গ্রহাণু মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে৷ অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলি৷ কিন্তু এই গ্রহাণুটি বড়৷'২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়৷এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার চেয়ে ১৬ গুণ বেশি দূরে রয়েছে পৃথিবী থেকে৷ ব্রেটস-এর কথায়, 'কিছু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে৷ তবে সেগুলির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা কম৷'