ছেলের জন্মদিন পালন করলেন খাদ্য সামগ্রী বিলি করে

Sunday, April 12, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

ময়নাগুড়ি, ১২ এপ্রিল : ছেলের জন্মদিন পালন করলেন চা শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে। ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি এলাকার বাসিন্দা জীবন কুমার রায় পেশায় ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং দীপ্তি রায় জাবরামালি উপ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী।তার ছেলে বারিদ রায় এবছর চতুর্থ বছরে পদার্পন করলো। যেহেতু লকডাউন চলছে তাই আমন্ত্রণ করে কাউকে খাওয়ানোর পরিবর্তে চা শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিশেষ ভাবে জন্মদিন পালন করলেন তারা। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের প্রায় ১৫০ টি পরিবারের হাতে চাল, ডাল, সয়াবিন,সাবান, নুন, এমনকি বেশ কিছু সবজিও তুলে দেন তারা। এই পুরো বিষয়টি পরিচালনা করেন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা।

এই অভিনব ভাবে ছেলের জন্মদিন পালন প্রসঙ্গে দীপ্তি দেবী বলেন, করোনার জন্য গোটা দেশে লকডাউন চলছে। এতে চা বাগানের শ্রমিকদের সমস্যা হচ্ছে। প্রতি বছর ছেলের জন্মদিন বাড়িতে পালন করি তাতে খরচ হয়। কিন্তু লকডাউনে যাতে রুগ্ন চা বাগানের শ্রমিকদের সামান্য সাহায্য করতে পারি তার জন্যই এই উদ্যোগ। এই মুহূর্তে সামাজের বিভিন্ন স্তরের জনগণকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর মানুষের মূল দায়িত্ব। এই অভিনব ভাবে জন্মদিন পালন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কিলকোট চা বাগানের শ্রমিক নেতা প্রকাশ নায়েক ও অন্যান্য চা শ্রমিকরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator