লকডাউনেরখবর করতে গিয়ে একদল যুবকের হাতে আক্রান্ত দুই সাংবাদিক

Saturday, April 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

শিলিগুড়ি, ১৮ এপ্রিল: দেশ জুড়ে চলছে লকডাউন, আর সেই লকডাউনের সময় অতি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে নিষেধ করেছে সরকার। সেই সঙ্গে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ি শহরের অলিতে-গলিতে বিশেষ করে দলবেঁধে যুবকদের আড্ডা দিতে দেখা যায়। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানের বালাই নেই। শিলিগুড়ির হায়দারপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায় সেরকম একটা আড্ডা স্থলের ছবি করতে গিয়ে আক্রান্ত হলেন ওয়েব পোর্টালের শিলিগুড়িরদুই সাংবাদিক।গাড়ি থামিয়ে ছবি তুলতে গেলেই মোবাইল ছিনিয়ে ভেঙে ফেলার পাশাপাশি মারধোর করে সাংবাদিকদের । সঙ্গে সঙ্গে ওই যুবকরা এলাকা থেকে চম্পটদেয়। বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের গোচরে আনা হয়েছে। এই ঘটনায় শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানোয় তৎপর পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান পুলিশের।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator