হেলাপাকড়ি যৌথ মঞ্চের উদ্যোগে দুঃস্থ পরিবারগুলিকে খাদ্য সামগ্রী বিলি।

Sunday, April 19, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ময়নাগুড়ি, ১৯ এপ্রিল : করোনা ভাইরাস' এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মেনে সমস্ত প্রকার ভীড় এড়িয়ে বাড়িতে বসে থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু গ্রাম এলাকায় এমন পরিস্থিতিতে অসহায়, গরীব, দিনমুজুর মানুষ বাস করেন, যারা খাদ্য সংকটে ভুগছেন। তাই হেলাপাকড়ি যৌথ মঞ্চের পক্ষ থেকে রিলিফ ফাণ্ড তৈরি করে,,লকডাউন দিশেহারা হয়ে পড়া গ্রামের মানুষদের খাদ্য সামগ্রী বিলি করলো।
হেলাপাকড়ী যৌথ মঞ্চের পক্ষ থেকে আব্দুল হাকিম  বলেন.. আজ আমরা গ্রামের ২০০ টির বেশি পরিবারকে খাদ্যসামগ্রী বিলি করি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল.. চাল, আটা, তেল, লবন, সয়াবিন এবং স্যানিটাইজার ও সাবান বিলি করা হয়। আমরা এর আগে মাস্ক বিলি করেছিলাম এবং কেরেলা ও বাইরের অন্য রাজ্য থেকে আসা শ্রমিক দের বাড়ি বাড়ি গিয়ে  করোনা সম্পর্কে সচেতন করি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator