খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২১ এপ্রিল: রাজগঞ্জের শিকারপুর চা বাগানে অসহায় দুস্থ পরিবারের জন্য আজ শিকারপুর চা বাগানের দিপু লাইন, ফটিঙ্গা লাইন, ভান্ডাপুর এর বিজেপি বুথ সভাপতি দের হাতে সাধারণ মানুষের জন্য ৮ বস্তা করে চাল, এক বস্তা করে আলু ও আলাদা করে ৭৪ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সাধারণ সম্পাদক নকুল দাস, রাজগঞ্জ উত্তর মন্ডল সভাপতি অনিল বর্মন ও অন্যান্য নেতৃত্ব।জেলা সভাপতি বলেন, লকডাউনের কারণে অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটের মধ্যে পড়েছে। তাই বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে বহু পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন এবং আগামীতেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবেন বলে উনি জানিয়েছেন।