খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২২ এপ্রিল: আজ থেকে রাজগঞ্জ বিধানসভার সমস্ত এলাকায় পথ কুকুরদের খাওয়ানোর কর্মসূচি শুরু করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় । লকডাউনের কারণে ঠিক মতো খাবার পাচ্ছেন না রাস্তার অবলা পশুরাও। সেকথা চিন্তা করে, এদিন সকালে ভাত, মুরগির মাংস রান্না করে, কদমতলা থেকে শুরু করে বিবেকানন্দ কলোনী বেলাকোবা বাজার, এবং সমস্ত অলিতে গলিতে কুকুরদের খাদ্য পরিবেশন করেন বিধায়ক ও তার সহকর্মীরা, বিধায়ক সকল বাসিন্দাদের কাছে অনুরোধ করেন, আপনারাও যতটুকু পারবেন পশু পাখিদের একটু খাওয়ার ব্যবস্থা করবেন,
